১৯৯৪ সালের ১ জুলাই নাসিরউদ্দিন শাহ, সুনীল শেঠি, অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন অভিনীত ‘মোহরা’ ছবিটি মুক্তি পায়। আর এই ছবির ‘টিপ টিপ বরষা পানি’ গানটি এখনও গুনগুণিয়ে গায় সবাই।
গানে বৃষ্টিতে হলুদ রঙের শাড়িতে রাভিনা ট্যান্ডনের নাচও এখনো অনেক দর্শকের চোখে লেগে আছে। সবকিছু ঠিক থাকলে বলিউডের বড় পর্দায় আবারও ফিরে আসবে ‘টিপ টিপ বরষা পানি’, তবে রাভিনা ট্যান্ডনের জায়গায় এবার দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।
তবে অক্ষয় কুমারের জায়গা থাকবে অক্ষত। এবার গানটি ব্যাবহার করা হচ্ছে রোহিত শেঠির ‘সূর্যবংশী’ ছবিতে। ইনস্টাগ্রামে খবরটা জানিয়েছেন অক্ষয় কুমার। ২০২০ সালের ২৭ মার্চ মুক্তি পাবে ছবিটি।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.