চলতি বিশ্বকাপে চোটে পড়েছেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। শেষ পর্যন্ত চোটের কারণে ছিটকে পড়লে বাংলাদেশ দলে ডাক পেতে পারেন পেসার তাসকিন আহমেদ!
চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে পারেননি সাইফউদ্দিন। ইচ্ছে করেই নাকি অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামেননি সাইফ। এমন অভিযোগই ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম।
দলীয় সূত্র অনুযায়ী অপেক্ষা করা হবে কাল পর্যন্ত। তার পিঠের চোটের চূড়ান্ত রিপোর্ট দেয়া হবে আগামীকাল। সেটির উপরই নির্ভর করছে সাইফউদ্দিনের বিশ্বকাপ ভাগ্য।
দলীয় সূত্রে জানা যায়, চোটের কারণে সাইফউদ্দিন ছিটকে পড়লে বিশ্বকাপের জন্য দলে ডাক পাবেন পেসার তাসকিন আহমেদ।
বিশ্বকাপ স্কোয়াডে তাসকিনের না থাকাটা হতাশ করেছিলো অনেক ক্রিকেট সমর্থকদের। স্বপ্নের বিশ্বকাপ স্কোয়াডে ডাক না পেয়ে এমনকি মিডিয়ার সামনে কান্নাকাটিও করেছেন এ পেসার। শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে তাসকিনের বিশ্বকাপ খেলার স্বপ্ন!
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.