একজন মানুষের ওজন ৩৩০ কেজি! শুনতে অবাক লাগলেও পাকিস্তানে এমনই এক ব্যক্তির সন্ধান মিলেছে।
জানা যায়, ওই ব্যক্তির নাম নুর হাসান। তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাদিকাবাদ জেলার বাসিন্দা। বিরল রোগে আক্রান্ত নুর।
এ কারণে তার ওজন বাড়তে বাড়তে এতটাই বেড়ে গিয়েছিল যে, দীর্ঘদিন ধরে নড়াচড়া করতে পারেন না তিনি। এমন অবস্থা হয়েছিল যে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ারও মতো উপায় ছিল না তার।
আর তাই শেষ পর্যন্ত পাকিস্তানের সেনা প্রধানের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবেদন জানান তিনি। আর তাতে সাড়াও দেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। এরপরই পাকিস্তানি সেনার তরফে বাড়ির দেওয়াল ভেঙে নুর হাসানকে প্রথমে লাহোরের সেনা হাসপাতালে নিয়ে আসা হয়।
কিছু পরীক্ষার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, সেখানেই অস্ত্রোপচার হবে বিশাল ওজনধারী নুর হাসানের।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.