রাজধানীর সদরঘাটে লঞ্চের ঢেউয়ের কারণে ৫ যাত্রীসহ নৌকাডুবি, একই পরিবারের ২ শিশু নিখোঁজ। এদিকে যাত্রীদের উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এবং নৌ পুলিশ।
শুক্রবার (২১ জুন) সকালের দিকে নৌকাডুবির এ ঘটনা ঘটে বলে জানা যায়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ মাহফুজ রিদেন বলেন, সকালে নৌকাডুবির ঘটনায় দু’জন নিখোঁজ আছেন। বাকিরা সাঁতার কেটে পাড়ে উঠতে পেরেছেন। আমাদের দু’টি ইউনিট উদ্ধারকাজ শুরু করেছে। ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার থেকে ডুবুরি দল ও সদরঘাট কেবিন ক্রুজার বোট দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.