নাটোরের গুরুদাসপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে তিন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার নাটোর-সিরাজগঞ্জ সড়কের রাণীগ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সিরাজগঞ্জের তাড়াশের আবদুল কাদের (৫০) ও রুহুল আমিন (৩৫)।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, সকালে সিরাজগঞ্জ থেকে একটি পণ্যবাহী ট্রাক এবং শ্রমিকদের নিয়ে একটি পিকআপ ভ্যান নাটোরের দিকে যাচ্ছিল। রাণীগ্রাম এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা তিন শ্রমিক নিহত হন।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.