মঙ্গলবার লোকসভায় ছিল নব নির্বাচিত সাংসদের শপথগ্রহণ অনুষ্ঠান। কিন্তু সেই শপথ গ্রহণে অনুপস্থিত বাংলার তৃণমূল সাংসদ নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। মঙ্গলবার তৃণমূলের বাকি নির্বাচিত ২০ জন সদস্য শপথ নিলেও উপস্থিত ছিলেন না মিমি-নুসরত। সুতরাং, প্রথম দিনেই জুটল প্রশ্নচিহ্ন।
১৯ তারিখ নুসরাতের বিয়ে। সেকারণেই তুরস্ক পাড়ি দিয়েছেন অভিনেত্রী সাংসদ। আর সঙ্গে গিয়েছেন বন্ধু মিমি। ফলে, এদিন বোদরুম থেকে দিল্লিতে শপথে আসা সম্ভব ছিলনা। তবে শোনা গিয়েছে, ২৫ তারিখের আগেই ভারতে ফিরবেন দু’জনে।
তারপরেই শুরু হবে পার্লামেন্টের প্রথম অধিবেশন। সেখানে গড়হাজির থাকবে না নবনির্বাচিত দুই সাংসদ। সূত্রের খবর, তাই সত্ত্বর ফিরে আসবেন তারা। ২৫ জুনই শপথ নেবেন দুই তারকা সাংসদ।
এদিকে বিগত পাঁচ বছরে মাত্র ২৯ দিন সংসদে উপস্থিত ছিলেন অভিনেতা দেব। সেই নিয়েও জলঘোলা হয়েছে বিস্তর। এবারে তিনি সেই ভ্রম সংশোধন যে করবেন তার আভাস পাওয়া গেল। দিল্লিতে উপস্থিত হয়ে শপথ নেন দেব।
আসলে রূপালী জগৎ থেকে যারাই বিগত পাঁচ বছরে তৃণমূলের হয়ে সংসদে গিয়েছেন তাদের উপস্থিতির হার অন্য ট্রেন্ড সেট করেছে রাজনৈতিক মহলে। তার উল্টোপথে মিমি ও নুসরাত কতটা হাঁটতে পারে তার অপেক্ষায় দর্শক।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.