চিত্রনায়িকা নুসরাতের বিয়ের বাদ্য বাজবে আজ ( ১৯ জুন) তুরস্কের বোদরুম শহরে। প্রেমিক নিখিল জৈনর সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন নায়িকা। গেলো শনিবার রাতে হবু বর নিখিল জৈনকে সঙ্গে নিয়ে ইস্তাম্বুলে উড়ে গেছেন নুসরাত জাহান।
তাদের দুজনের পরিবার, বন্ধু, সহকর্মী আর মেকআপ টিমের মোট ৩০ জন গেছেন সেখানে। ১৭ জুন তাদের বিয়ের পার্টি হয়েছে। ১৮ জুন মেহেদি ও সংগীতের অনুষ্ঠান হয়েছে। ২০ জুন রাতে থাকছে ‘হোয়াইট ওয়েডিং’ পার্টি। সেখানে চলবে নাচ ও গানের আসর।
গত শুক্রবার নুসরাতের কলকাতার বাড়িতে তার গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। সে অনুষ্ঠানে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন এই অভিনেত্রী। এদিকে তুরস্কের বোদরুমে যাওয়ার পর গত ১৭ জুন অনুষ্ঠিত হয়েছে ইয়ট পার্টি। আজ মঙ্গলবার মেহেদি ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিয়ের দিন সকালে আবারো হলুদের অনুষ্ঠান হবে। ২০ জুন, হোয়াইট ওয়েডিং।
দেশে ফিরে (২৫ জুনের পর) বিয়ের আইনি প্রক্রিয়া সম্পন্ন করবেন নুসরাত-নিখিল। ৪ জুলাই অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা। এরপর ইউরোপের কোনো একটি দেশে মধুচন্দ্রিমার জন্য উড়াল দিবেন এই জুটি।
বিয়েতে সব্যসাচী মুখার্জির ডিজাইন করা লেহেঙ্গা পরবেন নুসরাত জাহান। তার বর নিখিলও এ ডিজাইনারের পোশাক পরবেন। বিয়ের পরের রাতের পার্টিতে এ নায়িকা পরবেন ওয়েস্টার্ন গ্ল্যামারাস পোশাক। হোয়াইট ওয়েডিংয়ের জন্য নুসরাত পরবেন মিন্ট গ্রিন এবং সাদার মিশেলে একটি পোশাক।
অনেক দিন ধরেই গুঞ্জন উড়ছিল, নিখিল জৈনর সঙ্গে সম্পর্কে রয়েছেন নুসরাত জাহান। তিনি একটি শাড়ির ব্র্যান্ডের কর্ণধার। চলতি বছরের শুরুতে শোনা যায়, আগামী জুলাই কিংবা আগস্টে নিখিলের সঙ্গে বাগদান সারবেন এই নায়িকা। এজন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন তিনি। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছিল। এদিকে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিখিল জৈনর সঙ্গে ছবি পোস্ট করে তাদের সম্পর্কের কথা স্বীকার করেন নুসরাত।
‘শত্রু’ সিনেমার মাধ্যমে টলিউডে পথচলা শুরু করেন নুসরাত জাহান। তার অভিনীত দ্বিতীয় ও তৃতীয় সিনেমা ‘খোকা ৪২০’ ও ‘খিলাড়ি’-এর মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। অভিনয় ক্যারিয়ারের সাত বছর পার করছেন তিনি। ইতোমধ্যে তার অভিনীত ১৮টি সিনেমা মুক্তি পেয়েছে। বাংলাদেশের শাকিব খানের সঙ্গে ‘নাকাব’ সিনেমাতেও অভিনয় করেছেন নুসরাত। গত বছরের ২১ সেপ্টেম্বর মুক্তি পায় সিনেমাটি।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.