মাশরাফি বিন মর্তুজা- বাংলাদেশ ক্রিকেটের মহাতারকা। দেশের ক্রিকেটকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। তার নেতৃত্বেই এবারের বিশ্বকাপ খেলছে টাইগাররা।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুতর্জা বলেন, বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে আমি কখনোই ছোট স্বপ্ন দেখি না, আপনাদের দোয়াও সার্পোট নিয়েই এত দূর আসা।
মঙ্গলবার (১৮ জুন) টুইট বার্তায় এমনটি বলেন কাপ্তান মাশরাফি।
সোমবার (১৭ জুন) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস গড়ে জিতেছে টাইগাররা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই প্রথম ৩২২ রানের পাহাড় ডিঙিয়ে জয় পেল বাংলাদেশ। এর আগে গত বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রানের রেকর্ড তাড়া করে জয় পেয়েছিল টাইগাররা।
বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ জয় পেয়েছে মাশরাফি-সাকিবরা। এর আগে ২০১১ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ৩২৮ রান তাড়া করে জয় পায় আয়ারল্যান্ড।
চলতি ইংল্যান্ড বিশ্বকাপে টনটনে শাই হোপ, এভিন লুইস ও সিমরন হিতমারের ঝড়ো ফিফটিতে ৮ উইকেটে ৩২১ রানের পাহাড় গড়ে উন্ডিজরা।
ওয়েস্ট ইন্ডিজের দেয়া টার্গেট তাড়া করতে নেমে ৫১ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। দলের জয়ে সর্বোচ্চ ৯৯ বলে ১৬টি চারের সাহায্যে অপরাজিত ১২৪ রান করেন সাকিব আল হাসান। এছাড়া ৬৯ বলে ৮টি চার ও চারটি ছক্কায় অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেন লিটন কুমার দাস। তার আগে ২৩ বলে ২৯ রান করে ফেরেন সৌম্য। ৫৩ বলে ৪৮ রান করেন তামিম ইকবাল। মুশফির ফেরেন ১ রান করে।
এদিন উদ্বোধনী জুটিতে ৮.২ ওভারে ৫২ রান করে উড়ন্ত সূচনা করেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.