এবারের বিশ্বকাপে নয়টি ম্যাচের পাঁচটি খেলে ফেলেছে বাংলাদেশ। যার দুইটি হারলেও বাকি দুইটিতে জিতেছে টাইগাররা। অপর ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে বাংলাদেশকে। সর্বশেষ সোমবার (১৭ জুন) ওয়েস্ট বিপক্ষে রেকর্ড গড়ে জিতেছে বাংলাদেশ। আগামী ২০ জুন শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মাশরাফি-সাকিবরা।
যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক অতীতে জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। তবুও নটিংহামের ট্রেন্ট ব্রিজের ম্যাচে আশাবাদী টাইগাররা।
২০০৫ সালের জুনে কার্ডিফে পন্টিং-ম্যাকগ্রা-গিলক্রিস্ট-হেইডেনদের সর্বজয়ী দলের বিপক্ষে জিতে বিশ্বকে চমকে দিয়েছিল বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টা বহু আরাধ্যই থেকে গেছে। ২০১৭ সালে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে টেস্টে হারানো সম্ভব হলেও ৫০ ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়া বাংলাদেশের জন্য এখনো দূর আকাশের তারা।
এমন যখন পরিসংখ্যান তখন মাঠে নামার আগে একসপ্তাহের বিরতি পাচ্ছে টাইগাররা। এ সময়টাতে নিজেদের কিছুটা ঝালিয়ে নেওয়ার সময় মিলন সাকিব-তামিমদের। তাছাড়া ইনজুরি সমস্যা না থাকায় আপাতত কিছুটা আশাবাদী দল।
এবারের বিশ্বকাপের এখন পর্যন্ত দুর্দান্ত অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চের দল ৮ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে। অধিনায়ক ফিঞ্চ রয়েছেন দারুণ ফর্মে। অন্যদিকে ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর অস্ট্রেলীয়দের ‘গতি’ নিয়ে খুব একটা আতঙ্কিত নয় টাইগাররা। কেন নয় সেটির ব্যাখ্যা করে বুঝিয়েছেন ক্যারিবীয়দের বিপক্ষে জয়ে বাংলাদেশের দুই ‘বীর’ সাকিব আল হাসান ও লিটন দাস।
সাকিব মনে করেন, মৌলিক বিষয়গুলো ঠিক রাখলেই আতঙ্কের কোনো কারণ নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষের আসন্ন ম্যাচ নিয়ে তাঁর বক্তব্য, আমরা অস্ট্রেলীয় দলের বোলারদের গতি নিয়ে খুব একটা চিন্তিত নই। কারণ, আমরা ইংল্যান্ডের ফাস্ট বোলারদের খেলেছি, খেলেছি ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলারদের।
দুই দলেরই ১৪০ কিলোমিটারের চেয়েও বেশি গতিতে বোলিং করা ফাস্ট বোলার আছে। এ বোলারদের মুখোমুখি হওয়ার পর আমরা যদি মৌলিক বিষয়গুলো ঠিক রাখতে পারি, তাহলেই হবে। আমি মনে করি, আমরা যথেষ্ট ভালো দল। এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা আমাদের আছে।
লিটনও অস্ট্রেলীয় ফাস্ট বোলারদের নিয়ে নির্ভার। তিনি বলেন, এশিয়ান দলের বিপক্ষে সবাই শর্ট বল করা চেষ্টা করে। ১০ শর্ট বলের আমরা ৫টায় সফল হই, ৫টায় হই না।
এশিয়ার বাইরের দলগুলো স্বাভাবিকভাবে এটা আমাদের বিপক্ষে চেষ্টা করবে। ওদের গতিময় বোলার আছে। আজ যেভাবে সামলে খেলেছি, পরের ম্যাচেও একইভাবে খেলতে হবে।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.