ঈদে মুক্তি পাওয়া মালেক আফসারীর ‘পাসওয়ার্ড’ ছবিটা এর মধ্যেই হিটের তকমা পেয়ে গেছে। প্রযোজক-অভিনেতা শাকিব খান তাই পরবর্তী ছবির জন্য আফসারীকে গল্প তৈরি করার দায়িত্ব দিয়েছেন। ইতিমধ্যেই নতুন ছবির জন্য গল্পের প্লট পছন্দ করেছেন আফসারী। চূড়ান্ত করেছেন ‘পাসওয়ার্ড’-এর সিক্যুয়ালের নামও—
‘পাসওয়ার্ড ২’। কিন্তু নায়িকা হবেন কে? আবারও কি দর্শক শাকিব খানের বিপরীতে বুবলীকে দেখতে চায়? ১৭ জুন আফসারী ফেসবুকে এসব নিয়ে একটি জরিপ চালান। সেখানে প্রায় সাড়ে চার শ মন্তব্য এসেছে, যার বেশির ভাগই নায়িকাকেন্দ্রিক।
সবাই ‘পাসওয়ার্ড ২’-এ বুবলীর বদলে মাহিয়া মাহিকে চায়। কী ভাবছেন আফসারী? বলেন, ‘এবারের গল্পটা একটু অন্য ঘরানার। শাকিবের সঙ্গে দেশি কোনো নায়িকা রাখতে চাই না, এমনকি কলকাতারও না। হতে পারে পাকিস্তানি কিংবা অন্য কোনো দেশ থেকে নতুন কোনো মুখ দেখা যাবে শাকিবের বিপরীতে। সব রকম প্রক্রিয়া চলছে। খুব শিগগির পরিষ্কার করব সবাইকে।’
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.