পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ও শেষ ধাপে ২০ উপজেলায় ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার (১৮ জুন) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, একটানা চলবে বিকাল ৫টা পর্যন্ত। তবে গ্রীষ্মকালীন সময় বিবেচনায় এবং আগের রাতে ব্যালটে সিল মারা ঠেকাতে ভোটের সময় ১ ঘণ্টা পেছানো হয়েছে।
এদিকে সকাল ৯টায় ভোট শুরুর পর বিভিন্ন উপজেলায় কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা করা হচ্ছে। এছাড়া ভোটগ্রহণ শান্তিপূর্ণ রাখতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।
ইসি সচিব মো. আলমগীর জানান, মঙ্গলবার ২০টি উপজেলা পরিষদে ভোট হবে। এর মধ্যে ৪টি উপজেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে। সেগুলো হচ্ছে, গাজীপুর সদর, নারায়ণগঞ্জ বন্দর, ব্রাক্ষ্মণবাড়িয়ার বিজয়নগর ও নোয়াখালী সদর।
ইসি সচিব জানান, নির্বাচনের সহিংসতা নিয়ে উদ্বেগের কিছু নেই। ইসি তার দায়িত্ব পালন করবে। সহিংসতার কারণে একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছিল। কিন্তু তিনি হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর অন্য একটি উপজেলায় অনিয়মের প্রমাণ পাওয়ায় স্থানীয় প্রশাসনকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) যেসব উপজেলায় ভোট হবে, নেত্রকোণা জেলার পূর্বধলা, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ, কিশোরগঞ্জ জেলার কটিয়াদি, পিরোজপোর জেলার মঠবাড়িয়, ফেনী জেলার ছাগালনাইয়া, শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাংগাবালী, বরগুনার তালতলী, গাজীপুরের গাজীপুর সদর, নারায়ণগঞ্জ বন্দর, মাদারিপুর সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, নোয়াখালী সদর ও খুলনা ডুমুরিয়া উপজেলা ভোট হবে।
এবার পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ করা হচ্ছে। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন গত ১০ মার্চ শুরু হয়। এরপর দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন। এর মধ্যে চতুর্থ ধাপে ৩১ মার্চ ছয়টি উপজেলায় এবং ২৪ মার্চ তৃতীয় ধাপেও চারটি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ করে ইসি। আজ পঞ্চম ধাপের ভোটগ্রহণ করা হচ্ছে।
এমআর/এনই
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.