১৯০ কিলোমিটার দীর্ঘ এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর জাতীয় মহাসড়ক প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ছয় লেনে উন্নীত করা হচ্ছে। সড়ক সংযোগ প্রকল্পের আওতায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবির আর্থিক সহযোগিতায় এ কাজ বাস্তবায়িত হতে যাচ্ছে।
জানা যায়, ১৩টি প্যাকেজের আওতায় গুরুত্বপূর্ণ এ জাতীয় মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে। মহাসড়কের এ অংশে চুক্তির আওতায় ৭টি সেতু, ১৭টি কালভার্ট, কড্ডা এলাকায় একটি ফ্লাইওভার, ৫টি আন্ডারপাস এবং ১২টি বাস বে-টার্মিনাল নির্মাণ করা হবে।
ছয় লেনের পাশাপাশি মহাসড়কের দুই পাশে ধীরগতির যানবাহনের জন্য মূল সড়ক থেকে সামান্য নিচুতে দুটি সংরক্ষিত লেন থাকবে। প্রকল্পের আওতায় থাকবে হাটিকুমরুলে একটি ইন্টারসেকশন, এলেঙ্গা, কড্ডার মোড় ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে থাকবে তিনটি ফ্লাইওভার।
ছোট-বড় সেতু থাকবে ২৬টি, রেলওয়ে ওভারপাস থাকবে একটি, কালভার্ট থাকবে ১৬১টি, আন্ডারপাস ৩৯টি এবং ফুট ওভারব্রিজ থাকবে ১১টি। ইতিমধ্যে এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। ২০২১ সালের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবে।
এ প্রকল্প উত্তরাঞ্চলের মানুষের জন্য সুখকর বার্তা বয়ে আনলেও ছয় লেন হওয়ার খবরে উচ্ছেদ আতঙ্কে আছেন লালমনিরহাট-রংপুর-বগুড়া মহাসড়কের দুই ধারের হাজারো মানুষ।
রংপুর-ঢাকা মহাসড়কের সাতমাথা এলাকায় মহাসড়কের পাশে ঘর তুলে দীর্ঘদিন ধরে বসবাস করছেন রিকশাচালক আযম হাবিব। তিনি জানান, তিস্তার ভাঙনে সব যাওয়ার পর তিনি কয়েক বছর আগে এখানে আশ্রয় নেন। চার লেন হলে তো উচ্ছেদ হতে হবে।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.