রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া তরুণীর গালে চুমু দেয়া চিকিৎসকের ঠিকানা মিলেছে। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা।
ঝিকরগাছায় বাড়ি হলেও সপরিবারে দীর্ঘদিন ধরে ঢাকায় থাকেন তিনি। প্রতি বৃহস্পতিবার বিকালে ঝিকরগাছায় রোগী দেখেন। গত রবিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিতে যান ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর অভিযোগ, চিকিৎসা শেষে বের হওয়ার সময় হাসপাতালের এক ডাক্তার তার গালের ইনফেকশন দেখতে চান। ইনফেকশন দেখার ছলে ডাক্তার ওই তরুণীর গালে চুমু দিয়েছেন। এছাড়া ইনজেকশন দেয়ার সময় তার সাথে আপত্তিকর আচরণ করেন।
পরবর্তীতে বাসায় গিয়ে তরুণী তার বোনকে বলেন এবং চিকিৎসককে ফোন দেন। এসময় ফোনে বেশ কয়েকবার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন ডাক্তার। সেই ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা পরবর্তীতে বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশ হয়েছে।
এ বিষয়ে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.