২০১৯ জুড়ে নুসরাতের জীবনে শুধুই সফলতা। নির্বাচনে জয়ী হয়ে তিনি এখন সংসদ সদস্য। আর এরই মধ্যে তিনি নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।
শীঘ্রই বাজতে চলেছে জনপ্রিয় নায়িকা ও সাংসদ নুসরাত জাহানের বিয়ের বাদ্য। প্রেমিক নিখিল জৈনকে বিয়ে করতে যাচ্ছেন তিনি।
বিয়ের উদ্দেশ্যে রবাবার (১৬ জুন) হবু বর নিখিল জৈনকে সঙ্গে নিয়ে তুরস্কের ইস্তাম্বুলে উড়াল দিয়েছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। তার আগে নিজের বাড়িতে হয়ে গেছে তার গায়ে হলুদের একটি অনুষ্ঠান।
জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের , বন্ধু, সহকর্মী আর মেকআপ টিমের মোট ৩০ জন গেছেন সেখানে। ১৮ জুন হবে মেহেদি ও সংগীতের অনুষ্ঠান।
এছাড়া বিয়ের দিন সকালে হবে গায়েহলুদের অনুষ্ঠান। ২০ জুন রাতে থাকছে ‘হোয়াইট ওয়েডিং’ পার্টি। এরপর কলকাতায় আইটিসি রয়্যাল বেঙ্গলে তাদের রিসেপশন অনুষ্ঠান হবে ৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায়।
তবে সোশ্যাল মিডিয়ায় এখন ভেসে বেড়াচ্ছে নুসরাতের বিয়ের কার্ডের ছবি। তাদের শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই।
গত রোববার তাদের বিয়ের কার্ডের একটি ছবি প্রকাশ্যে এসেছে। কার্ডে বর ও কনে দু’জনেকেই দেখা যাচ্ছে। পাশে ফুল লতা পাতার ডিজাইন করা।
অনেকেই জানেন এটা নুসরাতের দ্বিতীয় বিয়ে। আগের বিয়ের কথা অবশ্য নুসরাত প্রকাশ্যে কোনো দিনই স্বীকার করেননি।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.