নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, মানুষ যেন আপনাকে ফোর টুয়েন্টি রাজনীতিবিদ না ভাবে।
রবিবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেছেন তিনি। এর আগে মাহমুদুর রহমান মান্না ২০১৯-২০ অর্থবছরের বাজেটকে ’ফোর টুয়েন্টি বাজেট’ মন্তব্য করেন, যার প্রতিক্রিয়ায় হাছান মাহমুদের এমন মন্তব্য।
তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ মাহমুদুর রহমান মান্নাকে ফোর টুয়েন্টি রাজনীতিবিদ যেন না ভাবে, কারণ কারও সমালোচনা করতে হলেও তার মধ্যে ভদ্রতা, সভ্যতা ও শিষ্টাচার থাকা প্রয়োজন। আমি ভেবে পাই না উনি (মান্না) তো ছাত্র রাজনীতিও করেছেন, ঢাকসু ভিপি ছিলেন। উনি কীভাবে এমন ভাষায় কথা বলেন। সমালোচনা করার অধিকার সবার আছে, শেখ হাসিনা সরকার সমালোচনা গ্রহণও করে।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, জাতীয় ঐকফ্রন্টের গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে অনুরোধ করবো, নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখুন। সরকার উচ্ছেদের আগে এই কাজটি খুব জরুরি।’
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.