মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, পেশাগত জীবনের দক্ষতা, আনুগত্য এবং সর্বোপরি দেশ প্রেম বিবেচনা করেই সেনা সদস্যদের পদোন্নতি দেয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৬ জুন) সকালে ঢাকা সেনানিবাসে সেনাসদর নির্বাচনী পর্ষদের বৈঠকে তিনি এই নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার সেনা সদস্যদের মনোবল বৃদ্ধিতে কল্যাণমুখী ব্যবস্থা হাতে নিয়েছে এবং সামনে আরও কল্যাণমুখী পদক্ষেপ নিবে। বিশ্বের মাঝে একটি আধুনিক ও যুগোপযোগী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী দেশপ্রেমিক সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রতি দেশপ্রেম, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
গণতন্ত্রকে সুসংহত করতে সুশৃঙ্খল ও শক্তিশালী সেনাবাহিনী সহায়ক ভূমিকা পালন করবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনী আমাদের জাতির অহংকার, সেই অহংকার ধরে রাখবে আমাদের চৌকূস সেনা সদস্যরা।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.