২০১৯- চলতি বছরে শুধু সফলতা পাচ্ছেন নুসরাত। নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে জীবন শুরু করেন। এর কিছুদিন পার হতে না হতেই খবর আসে বিয়ের। শিগগিরই প্রেমিক নিখিল জৈনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন টলিউড নায়িকা ও সাংসদ নুসরাত জাহান।
বিয়ের উদ্দেশ্যে ১৬ জুন তুরস্কের উদ্দেশ্যে উড়াল দিবেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। তার আগে নিজের বাড়িতে হয়ে গেলো তার গায়ে হলুদের অনুষ্ঠান। আর এখানে নাকি হলুদ মঞ্চে বসেই বাবাকে জড়িয়ে কাঁদলেন এই অভিনেত্রী!
এদিকে বাবাকে উদ্দেশ্য করে একটি টুইট করেন সদ্য লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী চিত্রনায়িকা নুসরাত। সেখানে তিনি লিখেন, বাবা তুমি আমায় মনুষত্ব শিখিয়েছো। মানুষের মতো মানুষ করে তুলেছো। সবসময় তোমার শেখানো নীতি ও আদর্শ মেনেই চলব। সব মেয়েই যেন এমন বাবা পায়।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, আগামী ১৯শে জুন ইস্তানবুলে নিখিল জৈনর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন এই নায়িকা। ইস্তানবুলে ১৭ই জুন বিলাসবহুল ইয়টে পার্টির আয়োজন করা হবে। আর তার পরের দিন মেহেদি ও সংগীত অনুষ্ঠান আর ১৯শে জুন বিয়ের অনুষ্ঠান। ইস্তানবুলে উপস্থিত থাকবেন প্রিয় বান্ধবী চিত্রনায়িকা মিমি চক্রবর্তী।
‘শত্রু’ সিনেমার মাধ্যমে টলিউডে পথচলা শুরু নুসরাত জাহানের। তার অভিনীত দ্বিতীয় ও তৃতীয় সিনেমা ‘খোকা ৪২০’ ও ‘খিলাড়ি’-এর মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। অভিনয় ক্যারিয়ারের সাত বছর পার করছেন তিনি। এই সময়ে তার অভিনীত ১৮টি সিনেমা মুক্তি পেয়েছে।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.