উইন্ডিজের বিপক্ষে সোমবার ম্যাচের আগে টাউনটনে অনুশীলন করছিলো টাইগাররা। এসময় নেটে বল করতে দেখা যায় এক লেগস্পিনারকে। তার বোলিং দেখে অনেকেরই মনে প্রশ্ন জাগে, কে এই ছেলেটি?
ছেলেটির নাম তাহমিদ আহমেদ। ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশী এই ছেলেটির জন্ম ইংল্যান্ডে হলেও বাবা-মা বাংলাদেশের সিলেটের। তাহমিদ ইংল্যান্ড এর হয়ে খেলেছেন অনুর্ধ্ব-১৫ তে । সেখান থেকেই আসেন স্পটলাইটে।
তার বোল খেলেছেন মুশি, রিয়াদ, মিঠুনরা। পরাস্তও হয়েছেন অনেকবার। তার বোলিং দেখেছেন হেড কোচ স্টিভ রোডস ও পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশও। দুজনেই তাহমিদের বোলিং দেখে প্রশংসা করেছেন। প্রশংসা করেছেন জাতীয় দলের খেলোয়াড়রাও ।
তাহমিদের ইচ্ছা একদিন লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামবেন। তার স্বপ্ন সত্যি হলে অধরা লেগস্পিনার পেয়ে যাবে বাংলাদেশ।
বাংলাদেশ চাইলে একে ভবিষ্যৎ এ বাংলাদেশ ক্রিকেট টিম এর লেগ স্পিনার হিসেবে কাজে লাগাতে পারে। এমন সম্ভাবনার কথাও বলেছেন অনেকে। তাহলে টাইগার শিবিরে ঘুচতে পারে একজন ভালো লেগির অভাব। তবে কি তাহমিদ হতে যাচ্ছেন বাংলাদেশের আগামী লেগ স্পিনার? উত্তরটা সময়ই বলে দেবে।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.