আগামী ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সমালোচনার জবাব দিতে নেতাকর্মীদের বাজেটের গভীরে যেতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এজন্য বাজেট নিয়ে পড়াশোনা করার জন্য দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে ঢাকা বিভাগের এক বিশেষ সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, এক শ্রেণীর মানুষ আছে যারা বাজেট নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায়, সরকারকে বিপাকে ফেলতে চায়। বাজেট তাদের কাছে নতুন ইস্যু। তারা বাজেটের সমালোচনা করছে।
তিনি বলেন, ‘এসব সমালোচনার জবাব দিতে বাজেট ভালোভাবে পড়তে হবে। এর গভীরে যেতে হবে। তাহলেই আপনারা সমালোচনার জবাব দিতে পারবেন। এই বাজেট যে জনবান্ধব সেটা জনগণকে বুঝাতে পারবেন।’
আগামীতে সফলভাবে দলের কাউন্সিল সভা আয়োজন করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.