আগামী তিন দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি ও তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু পুরো দেশে বিস্তার লাভ করতে পারে। শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ অতিক্রম করে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে।
শনিবার (১৫ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় এসব কথা আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, রংপুর বিভাগের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেইসাথে রংপুর,চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু এলাকায় তা প্রশমিত হতে পারে।
অন্যদিকে ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।এছাড়া দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকবে।সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.