উপজেলা পরিষদের পঞ্চম ধাপের ভোটের প্রচার প্রচারণা শেষ হচ্ছে রোববার (১৬ জুন)। মঙ্গলবার (১৮ জুন) ২১টি উপজেলায় ভোট হবে। ইতোমধ্যে নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে ইসি। প্রথমে ১৬টি উপজেলার তফসিল ঘোষণা করা হয়।
পরে স্থগিত থাকা আরও ৫টি উপজেলার ভোটগ্রহণের তারিখও ঐ দিন ধার্য করা হয়। এদিকে ভোটের চারদিন আগে ব্যালট পেপার পাঠানো হয়েছে। এখন ভোটের জন্য অপেক্ষা।
জানা গেছে, স্থগিতকৃত ৫টি এবং আগের তফসিল অনুযায়ী ১৬টি সহ মোট ২১টি উপজেলায় ভোট হবে ১৮ জুন। স্থগিতকৃত ৫ উপজেলার মধ্যে রয়েছে-নেত্রকোণা জেলার পূর্বধলা, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ, কিশোরগঞ্জ জেলার কটিয়াদি, পিরোজপুর জেলার মঠবাড়িয় ও ফেনী জেলার ছাগালনাইয়া উপজেলা পরিষদের যে পর্যায় থেকে স্থগিত করা হয়েছিল সে পর্য়ায় থেকে ১৮ জুন ভোট হবে।
অন্যদিকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরও ১৬ উপজেলায় ভোট হবে সেগুলো হচ্ছে- শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাংগাবালী, বরগুনার তালতলী, গাজীপুরের গাজীপুর সদর,
নারায়ণগঞ্জ বন্দর, মাদারিপুর সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা। ইতোমধ্যে চার ধাপে ১০ মার্চ, ১৮ মার্চ, ২৪ মার্চ ও ৩১ মার্চ দেশের প্রায় সাড়ে চারশ উপজেলায় ভোট হয়।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.