রাজধানীতে চলন্ত গাড়ির ভেতর উবার চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ শুক্রবার) রাতে উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
নিহত উবার চালকের নাম আরমান। তিনি ঢাকায় মিরপুর ১১ নম্বর এলাকায় বাস করতেন। তার গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদীতে বলে জানা গেছে।
রামপুরার নর্থ সাউথ রোড থেকে ১১.২০ মিনিটে উবারের অনলাইনে আরমান উত্তরায় যাওয়ার জন্য একটি কল পান। রাত ১২.১৪ মিনিটে সেখানে পৌঁছান তিনি। ট্রিপটি শেষ করার পরে কোন এক সময়ে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ সন্দেহ করছে।
পুলিশ জানিয়েছে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে গাড়ি ছিনতাইয়ের চেষ্টা থেকে কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে ধরণা করছে পুলিশ।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.