নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচটিও বৃষ্টিতে ভেসে গেল। অপেক্ষার পর অপেক্ষা করেও কোনো ফল হলো না। বেরসিক বৃষ্টিরই জয় হলো। স্থানীয় সময় বেলা তিনটার দিকে ম্যাচ অফিসিয়ালরা জানিয়ে দিলেন ম্যাচ আয়োজন করা আজ আর সম্ভব নয়।
খেলা শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা)। কিন্তু বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করেও ইতিবাচক কিছু জানাতে পারেননি আম্পায়াররা।
অবশেষে স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ফলে ভারত-নিউজিল্যান্ড দুই দলকে পয়েন্ট ভাগাভাগিই করতে হচ্ছে, ১ পয়েন্ট করে পেয়েছে দুই দল।
বর্তমানে ৪ ম্যাচে ৩ জয় নিয়ে ৭ পয়েন্ট নিউজিল্যান্ডের। তারা আছে পয়েন্ট তালিকার এক নাম্বারে। ৩ ম্যাচে ভারতের জয় ২টি, তাদের পয়েন্ট এখন ৫।
ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, গত চারদিন পর্যন্ত সূর্যের দেখা যায়নি, যে কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আমি অবাক হইনি।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.