স্মার্টফোনের আমদানি শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে নতুন বাজেটে। আগে এই শুল্ক ছিল ১০ শতাংশ। এর ফলে দেশে আমদানি করা স্মার্টফোনের দাম বাড়বে।
বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বেলা তিনটায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট প্রস্তাব করছেন।
২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, স্মার্টফোন সমাজের বিত্তবান লোকজন ব্যবহার করে বলে এর আমদানি শুল্ক ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
এতে বলা হয়েছে, ফিচার ফোন নিম্ন আয়ের জনগোষ্ঠি ব্যবহার করে। বর্তমানে ফিচার ফোনের আমদানি শুল্ক ১০ শতাংশ, যা অব্যাহত রাখার কথা বলা হয়েছে।
আইসিটি খাতের অন্যতম অনুষঙ্গ সেলুলার ফোন উৎপাদন ও সংযোজনে রেয়াতি সুবিধার কারণে দেশে এর ৫-৬টি কারখানা স্থাপিত হয়েছে উল্লেখ করে এবারের বাজেটে সেই সুবিধা রেখে সেলুলার ফোন উৎপাদনে কি যংন্ত্রাংশ আমদানির শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.