কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নাস্তা ট্রলির বদলে নিষিদ্ধ পলিথিনে করে সরবরাহ করা হয়েছে। সাধারণত উড়োজাহাজগুলোতে যাত্রীদের খাবার সরবরাহ করা হয়ে থাকে একটি ট্রলিতে।
পরে আরেকটি ট্রলিতে অপর এয়ার হোস্টেজ নিয়ে আসেন পানির বোতল। কিন্তু সেটি করা হয়নি। এমন ঘটনায় বিব্রতই বোধ করেছেন যাত্রীরা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। যা নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন নেটিজেনরা। জানা গেছে, বিজি ১৪৪৩ ফ্লাইটটি সকাল ৯টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.