৬৬ বছর পর নখ কাটলেন বিশ্ব রেকর্ডধারী শ্রীধর চিল্লাল। বুধবার নিউইয়র্কের ‘রিপ্লিজ বিলিভ ইট অর নট’ মিউজিয়ামে আনুষ্ঠানিকভাবে নখ কাটা হয় ৮২ বছর বয়সী ভারতের পুণের এই বাসিন্দার।
বিশ্বের দীর্ঘতম নখের অধিকারী শ্রীধরের নখ কাটার পর তা সংরক্ষণ করা হয়েছে নিউইয়র্কের ‘রিপ্লিজ বিলিভ ইট অর নট’ মিউজিয়ামে।
বিশ্বের দীর্ঘতম নখের জন্য ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’ এবং ‘রিপ্লিজ বিলিভ ইট অর নট’ এ নাম লেখা শ্রীধর ১৯৫২ সালে শেষবার বাঁ হাতের নখ কেটেছিলেন।
রেকর্ড অনুযায়ী, বাঁহাতের নখের মোট দৈর্ঘ্য হল ৯০৯.৬ সেন্টিমিটার (৯.১ মিটার)। এর মধ্যে, বাঁহাতের বুড়ো আঙুলের নখের দৈর্ঘ্য সবচেয়ে বেশি (১৯৭.৮ সেন্টিমিটার) অর্থাৎ প্রায় ২ মিটার।
কিন্তু, সম্প্রতি নিজের নখ কাটাতে মনস্থির করেন শ্রীধর। তবে, তার আর্জি ছিল, সেই নখ যেন কোনও জাদুঘরে সংরক্ষিত থাকে। শ্রীধরের এই কামনাকে সাড়া দেয় ‘রিপ্লিজ বিলিভ ইট অর নট’ মিউজিয়াম কর্তৃপক্ষ।
নখ রাখার ঘটনা জানাতে শ্রীধর জানান, স্কুলে একবার শিক্ষিকার লম্বা নখ ভেঙে দেওয়ার জন্য তাকে ভীষণ মার খেতে হয়েছিল। তখন সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনিও বড় নখ রাখবেন। সেই শুরু। বাকিটা ইতিহাস। এবার তার নখ চিরতরে জাদুঘরে অক্ষত থাকবে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.