রহস্যজনক ঘটনা৷ সেই সঙ্গে ছড়িয়েছে ভয়৷ এই ভয়ের কারণ এক সুন্দর গন্ধ৷ যা কিনা তিন বছর আগে মৃত যুবতীর দেহ থেকে বের হচ্ছে৷ ভয় পেয়েছেন এলাকাবাসী৷ আশঙ্কা কোনও বার্তা দিতে চাইছে সেই যুবতী৷
মৃত্যুর পরে কি সে প্রিয় গ্রামে ঘুরে বেড়ায়? কেনও তার দেহ অবিকৃত? নিঝুম রাতে, সুনসান দুপুরে গ্রামে ভেসে আসে সুগন্ধ৷ সবাই জানেন সেটা কোথা থেকে আসছে৷
কিছু কিছু ঘটনা চমক তৈরি করে৷ কিছু রটনায় সেই বিষয় আরও জমে ওঠে৷ যেমন ইয়েমেনের ছাপর গ্রাম৷ এখানকার কবরস্থান থেকে প্রায়ই ভেসে আসছে সুগন্ধ৷ এ কোনও ফুলের গন্ধ নয়৷ এক অদ্ভুত গন্ধ৷
এলাকাবাসীর দাবি, তিন বছর আগের কথা৷ বছর কুড়ির এক যুবতীর মৃত্যুর পর তাকে কবর দেওয়া হয়েছিল৷ মাস তিনেক আগে প্রবল বৃষ্টির জেরে কবরস্থান জলে ডুবে যায়৷
অনেক সমাধি ক্ষতিগ্রস্ত হয়৷ বেশকিছু সমাধি থেকে শবদেহ বেরিয়ে আসে৷ পরে গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে সমাধিগুলি আবার ঠিক করে নেন৷ তখনই দেখা যায় তিন বছর আগে মৃত ওই যুবতীর দেহ একেবারে অবিকৃত৷
অথচ তার তার সমসাময়িক অন্যান্য কবরে থাকা দেহ কঙ্কাল হয়ে গিয়েছে৷ দেহটি ফের সমাধিস্থ করার সময় তীব্র সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ে৷ এতেই চমকে যান সবাই৷ ছড়িয়ে পড়ে ভয়৷
তখন কোনও রকমে যুবতীর দেহ ফের কবর দেওয়া হয়েছিল৷ তারপর থেকেই নিয়মিত সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ছে গ্রামে৷ সেই সুগন্ধের উৎস মৃত যুবতীর সমাধি৷ ফলে ছড়িয়েছে আতঙ্ক৷ এলাকাবাসীর ধারণা অতৃপ্ত যুবতী কোনও বার্তা দিতে চাইছে৷
বিষয়টি ক্রমশ গুজবের আকার নিয়ে আরও দ্রুত ছড়িয়ে পড়েছে৷ কোনও মৃত মানুষের দেহ স্বাভাবিক উপায়ে পচন ধরবেই৷ সমাধিস্থ করার তিন বছর পরেও কেনও সেই যুবতীর দেহ অবিকৃত তা নিয়ে চলছে জল্পনা
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.