এতটা ‘ইয়ং’ কীভাবে রয়েছেন ইয়ান? একাধিকবার এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে। তবে সম্প্রতি তার ভক্তকুল আরও চমকে গিয়েছেন। চোখে যেন তাদের ধাঁধা লেগে গেছে। কে এই ইয়ান?
তার পুরো নাম ইয়ান নি। তিনি চীনের অভিনেত্রী। চীনের জিয়ান-এ জন্ম তার। বয়স ৪৭ আর তার মেয়ে জও-য়ের বয়স ২০।
১৯৯৪ সাল থেকে তার থিয়েটারে অভিনয় শুরু। ২০০৬ সালে ৩৪ বছর বয়সে ‘মাই ওন সোর্ডসম্যান’-এ অভিনয় করে তিনি জনপ্রিয় হন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে মেয়ের সঙ্গে একই মঞ্চে হাজির হন ইয়ান। আর তাতেই চক্ষু চড়কগাছ ভক্তদের। কোনটা যে মা আর কোনটা মেয়ে তা বুঝে উঠতেই বেশ বেগ পেতে হয়েছে তাদের। প্রথমে অবশ্য ভক্তরা তাদের দুই বোন বলে গুলিয়ে ফেলেছিলেন।
ইয়ান তার নতুন ফিল্ম ‘আই অ্যাম ইওর মম’-এর প্রমোশনের জন্য মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন বেজিং আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। সেখানেই এই কাণ্ড। নতুন ফিল্মের বদলে ইয়ানের যৌবন ধরে রাখার রহস্য জানতেই বেশি কৌতুহল ছিল দর্শকদের। কিন্তু সেই রহস্য কি খোলসা করলেন ইয়ান?
কীভাবে অভিনয় জগত আসা, তার ছোটবেলা, বিবাহিত জীবন, তার নতুন ফিল্ম- এসব প্রশ্নে কখনই ভক্তদের নিরাশ করেন না ইয়ান। একাধিকবারই সে সব প্রশ্নের উত্তর দিয়েছেন। শুধু এড়িয়ে যান যৌবন ধরে রাখার রহস্য। এবারও তার অন্যথা হলো না। রহস্য রহস্যই থেকে গেল। ভক্তদের এ বিষয়ে কিছুই খোলসা করেননি তিনি।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.