এই কলার দাম – যুক্তরাজ্যের সুপারমার্কেট আসডা থেকে অনলাইনে মেয়ের জন্য একটি কলা কিনেছিলেন নটিংহ্যামের বাসিন্দা ববি গর্ডন।
এরপর তিনি জানতে পারলেন, সেই কলার দাম ধরা হয়েছে ৯৩০.১১ পাউন্ড বা বাংলাদেশি টাকায় এক লাখ ১০ হাজার টাকা। যদিও এর দাম হওয়ার কথা ১৩ টাকার মতো।
ববি গর্ডন বলেন, প্রথমে বিলটি দেখে তিনি হতবাক হয়ে যান। ক্রেডিট কার্ডে বিলটি চার্জ করা হলেও, কার্ড কোম্পানির প্রতারণা ঠেকানোর টিম সেটি আটকে দিয়ে তাকে ক্ষুদে বার্তা পাঠায়।
গর্ডনের স্ত্রী প্রথমে বিলটি দেখে অবাক হলেও, তিনি এবং তার স্বামী ভেবেছিলেন এটা হয়তো দোকানের ভুল হয়েছে। তারা বিষয়টি ধরতে পারবে।
কিন্তু যখন এজন্য আবার তার ক্রেডিট কার্ডে চার্জ করা হয়, তখন তার সত্যিই হতবাক হয়ে যান। একে কম্পিউটারের ভুল জানিয়ে ক্ষমা চেয়েছে সুপারমার্কেট আসডার কর্তৃপক্ষ।
আসডার একজন মুখপাত্র বলছেন, কলাগুলো চমৎকার। কিন্তু তার দাম এতো নয়। এটি নিঃসন্দেহে কম্পিউটারের একটি ভুল। এরকম ভুল যাতে ভবিষ্যতে না ঘটে, আমরা সেই ব্যবস্থা নিচ্ছি।
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.