শুরুটা মোটেও ভালো যাচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের। এবার শেষ ওভারের শেষ বলে নাটকীয়ভাবে হারল রোহিতরা । শনিবার আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে মোস্তাফিজুর রহমানের দারুণ বোলিং সত্ত্বেও হেরেছে দল।
এদিন প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে দিল্লির সামনে বড় লক্ষ্য দেয় মোস্তাফিজের দল। ১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিল্লির ওপেনার জেসন রয়ের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা মুম্বাইয়ের বোলাররা। তবে এদিনও আগুন ফর্মে মোস্তাফিজ। ম্যাচ হারলোও হেরেনি মোস্তাফিজ। তবে ভক্তরা তার ভালো খেলা প্রত্যাশা করেছিলো।
মোস্তাফিজ১১এমনকি গতকাল ম্যাচ শুরুর আগে মোস্তাফিজ যখন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছিলো ফেসবুক পেইজে, সেখানেও ভক্তরা একই কথা বলেছিলো। আসুন এক নজরে দেখে নেই, ম্যাচের আগে ভক্তরা মোস্তাফিজকে নিয়ে কে কী বলেছিলো।
একভক্ত লিখেছেন, ‘মুস্তাফিজ তোমার বডি লেংগুয়েজ আরো স্মার্ট হওয়া চাই, তোমার আইপিএল দারুণ ভাবে শুরু করেছো, তবে তোমাকে মাঠের ভেতর কেমন জানি নিরীহ নিরীহ লাগে, তোমাকে তোমার সাথে মানায়না, তুমি কিন্তু দারুণ খেলতেছো, খেলাটাকে এনজয় কর, শুভ নববর্ষ।’
আরেকভক্ত লিখেছেন, ‘মুম্বাই জাহান্নামে যাক।ফিজ তুমি বাংলাদেশের সম্মান রক্ষার্থে সামনে আরো ভালো পারফরমেন্স করবা। তুমিই বাংলাদেশের অহংকার। মুম্বাই হারুক, তুমি ভালো খেল প্রতি ম্যাচ।’
আরেকভক্ত লিখেছেন, ‘তোমাকে ও নতুন বছরের শুভেচ্ছা। ভালো থেকো। এটা আমাদের প্রত্যাশা। আমার ভাই ভালো খেললে আমার খুব ভালো লাগে। ভাই তোর জন্য আজ প্রাণ ভরা দোয়া রইল।’
আরেকভক্ত লিখেছেন, ‘শুভ নববর্ষ ফিজ! আমরা আপনাকে খুব ভালবাসি। দোয়া করি, সব সময় সুস্থ্য থাকুন আপনি।’ আরেকভক্ত লিখেছেন, ‘শুভ নববর্ষ তোমাকে ভাই। তুমি বাংলাদেশের অহংকার। এগিয়ে যাও ষোল কোটি জনতা আমরা তোমার সাথে আছি।
ছবি ও কমেন্ট মোস্তাফিজুর রহমানের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে নেওয়া।
bdview24.com- Bangla News Portal from Bangladesh. Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.